ঠিকানা ও ফোন নম্বর ছাড়াই মিলল সন্ধান, ৩৫ বছর আগের ১ হাজার টাকার ধার ২৫ হাজারে মেটালেন প্রৌঢ় – এবেলা

ঠিকানা ও ফোন নম্বর ছাড়াই মিলল সন্ধান, ৩৫ বছর আগের ১ হাজার টাকার ধার ২৫ হাজারে মেটালেন প্রৌঢ় – এবেলা

এবেলা ডেস্কঃ

সততা ও প্রকৃত বন্ধুত্বের এক অনন্য নজির সৃষ্টি হলো তেলঙ্গানায়। ১৯৯১ সালে সৌদি আরবে থাকার সময় কেরলের বাসিন্দা ইসমাইল তাঁর রুমমেট তেলঙ্গানার এডলা লাচান্নার কাছ থেকে ১২০ সৌদি রিয়াল (তৎকালীন ১,০০০ টাকা) ধার নিয়েছিলেন। পরবর্তীকালে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও ইসমাইল সেই ঋণের কথা ভোলেননি। কোনো ফোন নম্বর বা ঠিকানা ছাড়াই, শুধুমাত্র ধর্মপুরী অঞ্চলের নাম মনে রেখে তিনি বন্ধুকে খুঁজতে বের হন। গত ৯ জুলাই তেলঙ্গানার সেই প্রত্যন্ত গ্রামে পৌঁছে লাচান্নার পরিবারের সন্ধান পান ইসমাইল।

লাচান্না বর্তমানে কাজের সূত্রে পুনরায় বিদেশে থাকায় হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে দুই বন্ধুর আবেগঘন পুনর্মিলন ঘটে। ৩৫ বছর আগের সেই ১ হাজার টাকার পরিবর্তে ইসমাইল তাঁর বন্ধুর পরিবারের হাতে ২৫,০০০ টাকা তুলে দেন। বর্তমান যুগের নিরিখে টাকার মূল্য এবং সুদের হিসাব মিলিয়েই তিনি এই অর্থ ফিরিয়ে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রযুক্তির সাহায্য এবং স্থানীয় মানুষের সহযোগিতায় আসাম্ভবকে সম্ভব করা ইসমাইলের এই সততা ও বন্ধুত্বের গল্পটি বর্তমানে সমাজমাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *