পর্ষদের বড় ঘোষণা, প্রকাশিত হল ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ সূচি – এবেলা

পর্ষদের বড় ঘোষণা, প্রকাশিত হল ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ সূচি – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার বিস্তারিত রুটিন প্রকাশ করেছে। আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে প্রশ্নপত্র দেওয়া হবে এবং ১৫ মিনিট পড়ার জন্য বরাদ্দ থাকবে। এরপর সকাল ১১টা থেকে লেখা শুরু হয়ে পরীক্ষা শেষ হবে দুপুর ২টোয়। পর্ষদ জানিয়েছে, বাংলা ও ইংরেজিসহ ১২টি বিষয়ে প্রথম ভাষা এবং ইংরেজি, বাংলা ও নেপালি বিষয়ের ওপর দ্বিতীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে।

ঘোষিত সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি প্রথম ভাষা, ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ১৮ ফেব্রুয়ারি ইতিহাস, ১৯ ফেব্রুয়ারি ভূগোল, ২২ ফেব্রুয়ারি অঙ্ক, ২৩ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান, ২৪ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান এবং ২৫ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শারীরশিক্ষা, সমাজসেবা ও কর্মশিক্ষা পরীক্ষার দিনক্ষণ পরবর্তীতে জানানো হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা দুপুর দেড়টা এবং সেলাই পরীক্ষা বিকেল ৩টে পর্যন্ত চলবে। প্র্যাক্টিক্যাল পরীক্ষাগুলি সংশ্লিষ্ট স্কুলেই নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *