সরকারি আধিকারিকদের বদলিতে নয়া নিয়ম! নিজ জেলায় পোস্টিং নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের – এবেলা

সরকারি আধিকারিকদের বদলিতে নয়া নিয়ম! নিজ জেলায় পোস্টিং নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: প্রশাসনিক দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে রাজ্য সরকারি ফিল্ড-লেভেল আধিকারিকদের বদলি সংক্রান্ত নতুন নীতি কার্যকর করল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার প্রকাশিত সরকারি নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে ফিল্ড-লেভেল আধিকারিকদের পোস্টিংয়ের ক্ষেত্রে একাধিক কড়া শর্ত আরোপ করা হয়েছে।

নতুন নীতিতে কী কী রয়েছে?

  • নিজ জেলায় পোস্টিংয়ে নিষেধাজ্ঞা: সাধারণত কোনো আধিকারিককে তাঁর নিজ জেলায় পোস্টিং দেওয়া হবে না। তবে অবসরের শেষ দুই বছর বাকি থাকলে প্রশাসনিক প্রয়োজনে এই নিয়ম কিছুটা শিথিল হতে পারে।
  • সর্বোচ্চ সময়সীমা: কোনো আধিকারিককে একই পদে টানা চার বছরের বেশি রাখা যাবে না। তিন বছর পূর্ণ হলেই সংশ্লিষ্ট আধিকারিককে বদলির আওতায় আনা হবে।
  • সংবেদনশীল পদে বিশেষ কড়াকড়ি: রাজস্ব বা কর আদায়ের মতো সংবেদনশীল পদে থাকা আধিকারিকদের ক্ষেত্রে নিয়মে আরও কঠোরতা আনা হয়েছে। এই পদে দুই বছর কাজ করলেই বদলির চিন্তাভাবনা করা হবে এবং তিন বছরের বেশি কাউকে এক পদে রাখা যাবে না।

ব্যতিক্রমী পরিস্থিতি: নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ অথবা বিশেষ কোনো অসুবিধার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের আবেদনে পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তর চাইলে এই নিয়ম কিছুটা শিথিল করতে পারবে।

প্রশাসনিক মহলের মতে, দুর্নীতির পথ বন্ধ করতে এবং ফিল্ড লেভেলে কাজের গতি বাড়াতেই রাজ্য সরকারের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *