স্কুলে স্কুলে এবার সৌরবিদ্যুৎ! খরচ কমাতে বিরাট ঘোষণা শিক্ষামন্ত্রীর – এবেলা
July 18, 2026

এবেলা ডেস্কঃ
রাজ্যের সরকারি স্কুলগুলোর জন্য বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। এবার থেকে সরকারি স্কুলগুলোতে সৌরবিদ্যুৎ এবং অন্যান্য অচিরাচরিত শক্তির ব্যবহার শুরু হতে চলেছে।
বণিকসভা অ্যাসোচ্যাম (ASSOCHAM) আয়োজিত ‘এনার্জি মিট ২০২৬’-এর সপ্তম সংস্করণে উপস্থিত হয়ে এই যুগান্তকারী ঘোষণা করেন রাজ্যের স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন।
কেন এই নয়া পদক্ষেপ? রাজ্য সরকারের এই সিদ্ধান্তের মূল লক্ষ্য মূলত দুটি। প্রথমত, পরিবেশবান্ধব ও সবুজ শক্তির ব্যবহার বৃদ্ধি করে দূষণ কমানো এবং দ্বিতীয়ত, সরকারি স্কুলগুলোতে বিদ্যুতের বিপুল খরচ দীর্ঘমেয়াদে অনেকটাই কমিয়ে আনা। রাজ্যের এই উদ্যোগে স্কুলগুলো শুধু পরিবেশবান্ধবই হবে না, পরিকাঠামোগত দিক থেকেও আরও একধাপ আধুনিক হয়ে উঠবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
