টার্গেট ‘চিকেনস নেক’! শুভেন্দুকে পাশে নিয়ে উত্তরবঙ্গ সীমান্তে কড়া বার্তা শাহের – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ‘চিকেনস নেক’ (Chicken’s Neck) করিডোরের নিরাপত্তায় এবার কড়া নজর দিচ্ছে ভারত সরকার। শনিবার রাজগঞ্জ ব্লকের জুম্মা গছ সীমান্ত সরাসরি পরিদর্শন করলেন অমিত শাহ। এদিন তাঁর এই তাৎপর্যপূর্ণ সফরে সঙ্গী ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিএসএফ-এর (BSF) উচ্চপদস্থ আধিকারিকরা।
অনুপ্রবেশ রুখতে ‘জিরো টলারেন্স’ এদিন সীমান্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি মহানন্দা নদীর উন্মুক্ত জলপথ নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করার কথা বলেন তিনি। এই পথ দিয়ে যাতে কোনওভাবেই অনুপ্রবেশ না ঘটে, তা নিশ্চিত করতে আধিকারিকদের কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন শাহ। যেকোনো মূল্যে সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি, এদিন সীমান্ত এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন অমিত শাহ ও অন্যান্য নেতৃত্ব। জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং উত্তরবঙ্গের ভৌগোলিক অবস্থানের কথা মাথায় রেখে স্বরাষ্ট্রমন্ত্রীর এই তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
