উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা, কতদিন চলবে দুর্যোগ? জানাল আলিপুর! – এবেলা

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা, কতদিন চলবে দুর্যোগ? জানাল আলিপুর! – এবেলা

এবেলা ডেস্কঃ

আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গজুড়ে আবহাওয়া চরম রূপ নিতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া:

  • ৩০ জুলাই: জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎপাতের সম্ভাবনা রয়েছে।
  • ৩১ জুলাই: মাসের শেষ দিনেও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা বহাল থাকবে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টি এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া:

  • ৩০ জুলাই: পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ৩১ জুলাই: দক্ষিণবঙ্গে আবহাওয়া অনেকটাই স্বস্তিদায়ক হবে। ঝোড়ো হাওয়ার প্রাদুর্ভাব কমে কেবল কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *