ফের অপারেশন সিঁদুরের পথে হাঁটলে পাকিস্তানের ঢাল হবে সৌদি ও তুরস্ক! নয়া চুক্তি ঘিরে জল্পনা – এবেলা

ফের অপারেশন সিঁদুরের পথে হাঁটলে পাকিস্তানের ঢাল হবে সৌদি ও তুরস্ক! নয়া চুক্তি ঘিরে জল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর মতো সামরিক অভিযানের পুনরাবৃত্তি হলে এবার পাকিস্তানের পাশে দাঁড়াতে পারে সৌদি আরব ও তুরস্ক। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার জেদ্দায় এই তিন দেশের মধ্যে একটি ত্রিপাক্ষিক যুগ্ম প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং আমেরিকা-ইরান সংঘাতের আবহে আঞ্চলিক দেশগুলো নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত জোরদার করতে চাইছে। কূটনৈতিক মহলের মতে, দীর্ঘ আলোচনার পর এই চুক্তি সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সামরিক সংঘাত শুরু হলে এক নয়া সমীকরণ তৈরি হতে পারে।

গত মে মাসে টিআরএফ-এর হামলার কড়া জবাব দিতে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল। মাত্র ৮৮ ঘণ্টার সেই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি-সহ অন্তত ১১টি বায়ুসেনা ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। ভারতের প্রাক্তন সেনাপ্রধান আগেই সতর্ক করেছিলেন, সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করলে পাকিস্তানকে চরম পরিণতি ভোগ করতে হবে এবং সেনা ‘অপারেশন ২.০’-এর জন্য প্রস্তুত। এবার এই ত্রিপাক্ষিক সামরিক চুক্তির খবরের পর আগামী দিনে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *