এক লাফে দ্বিগুণ হচ্ছে না হাসপাতালের খাবার! বড় ধাক্কা খেলেন রোগীরা? – এবেলা

এবেলা ডেস্কঃ

সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পুষ্টিকর ও উন্নতমানের খাবার সরবরাহের উদ্যোগ আপাতত স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকেই রোগীদের খাবার বাবদ বরাদ্দ ৫৬ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১১০ টাকা করার কথা ছিল। স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, অসুস্থতার ধরন অনুযায়ী রোগীদের আটটি ভাগে ভাগ করে নতুন মেনু চালুরও প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। কিন্তু টেন্ডার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে ‘রূপা এন্টারপ্রাইজেস’ নামের একটি সংস্থার করা মামলার জেরে সেই পরিকল্পনা থমকে গেল।

পূর্বতন সরকারের আমলের টেন্ডার মামলার প্রেক্ষিতে আদালত গঠিত কমিটির নিয়ম না মেনে নতুন করে টেন্ডার প্রকাশের অভিযোগ ওঠে। বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ২০ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে এবং তত দিন পর্যন্ত রাজ্যের নতুন টেন্ডার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ বহাল থাকবে। আদালতের এই অন্তর্বর্তীকালীন নির্দেশের ফলে পূর্বের নিয়ম ও বরাদ্দ অনুযায়ীই আপাতত হাসপাতালের রোগীদের খাবার সরবরাহ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *