দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়েও শেষ রক্ষা হল না! সিরিয়ার প্রাক্তন স্বৈরশাসক বাশার আল আসাদের মৃত্যুদণ্ডের নির্দেশ – এবেলা

দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়েও শেষ রক্ষা হল না! সিরিয়ার প্রাক্তন স্বৈরশাসক বাশার আল আসাদের মৃত্যুদণ্ডের নির্দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

আড়াই দশক ধরে একনায়কত্ব চালিয়ে যাওয়া সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে দামাস্কাসের ফৌজদারি আদালত। তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধ, স্বৈরশাসন ও মানবতাবিরোধী অপরাধের একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। দীর্ঘ ৫০ বছর ধরে সিরিয়ায় আসাদ পরিবার ক্ষমতার একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিল। কিন্তু ২০১১ সালে আরব বসন্তের জেরে শুরু হওয়া রক্তক্ষয়ী গৃহযুদ্ধে আমেরিকার মদতপুষ্ট বিদ্রোহী এবং কুর্দ বাহিনীর প্রবল চাপের মুখে পড়ে ২০২৪ সালের ৮ ডিসেম্বর ক্ষমতা হারাতে বাধ্য হন তিনি।

ক্ষমতাচ্যুত হওয়ার পরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশে গিয়ে সপরিবারে আশ্রয় নেন আল আসাদ। রাশিয়া এবং ইরানের মতো মিত্রদের প্রত্যক্ষ সামরিক সমর্থন থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁর রক্ষা হলো না। বর্তমান পরিস্থিতিতে দামাস্কাসের আদালতের এই কঠোর রায়ে শুধু বাশার আল আসাদই নন, তাঁর খুড়তুতো ভাই আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সিরিয়ার অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে এই যুগান্তকারী রায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *