এবার খুলবে কেশপুর ফাইলস! পুলিশ সুপারকে কী কঠোর নির্দেশ দিলেন শুভেন্দু? – এবেলা

এবার খুলবে কেশপুর ফাইলস! পুলিশ সুপারকে কী কঠোর নির্দেশ দিলেন শুভেন্দু? – এবেলা

এবেলা ডেস্কঃ

ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের দিন তাঁর জন্মভিটে মোহবনিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের সভা থেকে ‘কেশপুর ফাইলস’ খোলার হুঙ্কার দিয়ে তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেসের আমলে বিজেপি করার অপরাধে বহু কর্মীর ওপর চরম অত্যাচার চালানো হয়েছে। ‘নরেন্দ্র মোদি জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার কারণে সে সময় নিরীহ মানুষদের মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস জেল খাটানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এদিনের জনসভা থেকে জেলার পুলিশ সুপারকে সরাসরি বিশেষ নির্দেশ দেন শুভেন্দু। তিনি স্পষ্ট ভাষায় জানান, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া সমস্ত মিথ্যা মামলা পুনরায় খতিয়ে দেখতে হবে এবং এর নেপথ্যে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এছাড়া ২০২৪ সালের কথা স্মরণ করে তিনি জানান, সেই সময় তাঁকে কেশপুরে সভা করতে বাধা দেওয়া হলেও তিনি তা মেনে নেননি। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে কেশপুরের মানুষের অধিকার রক্ষায় তাঁর এই হুঁশিয়ারি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *