মহাবিপদ! ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি! – এবেলা

মহাবিপদ! ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি! – এবেলা

এবেলা ডেস্কঃ

বঙ্গে ফের নিম্নচাপের ভ্রুকুটি।বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণাবর্ত ক্রমেই স্থলভাগের দিকে এগিয়ে আসছে।এর প্রভাবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। বুধবার সকাল থেকেই কলকাতা সহ আশপাশের এলাকার আকাশ ঘন কালো মেঘে ঢাকা রয়েছে, এবং বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে।

হাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের অদূরে অবস্থানরত ঘূর্ণাবর্তটি ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে।এর জেরে কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ১৫ আগস্ট পর্যন্ত এই দুর্যোগ চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির অবনতি এড়াতে আগামী ১৪ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *