Durga Puja 2026: আর কয়েকদিন পরই ষষ্ঠী! কখন দেবীর বোধন ও পুজো? জেনে নিন দুই পঞ্জিকার নির্ঘণ্ট – এবেলা
September 30, 2026

এবেলা ডেস্কঃ
September 30, 20268:28 pm
পুজোর ঢাকের বাদ্যি বেজে গিয়েছে। মহালয়া দিয়েই সূচনা হতে চলেছে দেবীপক্ষের। এ বছর দেবী দুর্গা মর্ত্যে আসছেন ঘোড়ায় চড়ে (ঘোটকে) এবং বিদায় নেবেন নৌকায়। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী, দেবীর ঘোটকে আগমন কিছুটা অস্থিরতার ইঙ্গিত দিলেও, নৌকায় গমনকে অত্যন্ত শুভ ধরা হয়—যা শস্যবৃদ্ধি ও সমৃদ্ধির প্রতীক।
তবে প্রতি বছরের মতো এবারও প্রাচীন ও বিশুদ্ধ সিদ্ধান্ত—এই দুই পঞ্জিকার সময়সূচি নিয়ে পুজোপ্রেমীদের মনে কৌতুহল রয়েছে। বিশেষ করে কোন সময়ে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হবে, তা জেনে রাখা অত্যন্ত জরুরি।
প্রাচীন ও বেণীমাধব শীলের পঞ্জিকা মতে ষষ্ঠীর নির্ঘণ্ট
- ষষ্ঠী তিথি শুরু: ১৬ অক্টোবর (২৮ আশ্বিন), শুক্রবার রাত ১টা ৪২ মিনিট।
- ষষ্ঠী তিথি শেষ: ১৭ অক্টোবর, শনিবার রাত ৩টা ৪৬ মিনিট।
- বোধন ও অধিবাস: ১৬ অক্টোবর (শুক্রবার) সায়ংকালে (সন্ধ্যায়) দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে।
- পুজোর সময়: বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী, ১৬ অক্টোবর সূর্যোদয় থেকে সারাদিনই দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পুজো প্রশস্ত।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ষষ্ঠীর নির্ঘণ্ট
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এ বছর ষষ্ঠী তিথি দুই দিন ব্যাপ্ত:
- ষষ্ঠী তিথি শুরু: ১৫ অক্টোবর (২৮ আশ্বিন) রাত ৩টে ২৬ মিনিট।
- প্রধান ষষ্ঠী পালন: ১৬ অক্টোবর (২৯ আশ্বিন), শুক্রবার। এই দিন ষষ্ঠী তিথি অহোরাত্র (সারারাত) থাকবে।
- পুজোর সময়: বারবেলানুরোধে ১৬ অক্টোবর সকাল ৮টা ৩০-এর মধ্যে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ এবং ষষ্ঠী বিহিত পুজো শেষ করতে হবে।
- বোধন ও অধিবাস: ১৬ অক্টোবর সন্ধ্যায় দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হবে।
- ষষ্ঠী তিথি শেষ: ১৭ অক্টোবর (৩০ আশ্বিন), শনিবার ভোর ৫টা ৫৫ মিনিট।
উৎসবের দিনগুলিতে পুষ্পাঞ্জলি প্রদান ও পুজোর নিয়ম সঠিকভাবে পালন করতে পঞ্জিকার এই সময়সূচি মনে রাখা জরুরি।
