‘বাংলা’ নয়, ‘পশ্চিমবঙ্গ’ চাই! রাজ্যসভায় মমতা সরকারের প্রস্তাব উড়িয়ে নতুন দাবি বিজেপি সাংসদ শমীকের – এবেলা
August 13, 2026

এবেলা ডেস্কঃ
দেশের উচ্চকক্ষ রাজ্যসভায় ফের জোরালো হয়ে উঠল রাজ্য ও শহরের নাম পরিবর্তনের রাজনীতি। কেরলের নাম পরিবর্তনের একটি বিল নিয়ে আলোচনার সময় রাজ্যসভায় সরব হন পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানান, রাজ্যকে ‘ওয়েস্ট বেঙ্গল’ না বলে সরকারি ও সাধারণ সমস্ত ক্ষেত্রে ‘পশ্চিমবঙ্গ’ নামেই চিহ্নিত করা উচিত।
মমতা সরকারের প্রস্তাবের সরাসরি বিরোধিতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার অতীতে রাজ্যের নাম পরিবর্তন করে শুধুমাত্র ‘বাংলা’ রাখার যে প্রস্তাব দিয়েছিল, তার কড়া বিরোধিতা করেন শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট করে দেন যে ‘বাংলা’ বা অন্য কোনো নাম নয়, রাজ্যের প্রকৃত পরিচয় হোক ‘পশ্চিমবঙ্গ’।
বিহারের নাম বদল ও বখতিয়ারপুর জংশন প্রসঙ্গ
শুধু পশ্চিমবঙ্গই নয়, ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে আরও দুটি বড় নাম পরিবর্তনের দাবি তোলেন তিনি:
- বিহারের নাম পরিবর্তন: রাজ্যটিকে ঐতিহাসিক ঐতিহ্যের সঙ্গে মিলিয়ে ‘পাটলিপুত্র’ করার প্রস্তাব দেন।
- বখতিয়ারপুর জংশনের নাম বদল: প্রাচীন বিশ্ববিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের বেদনাময় ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি ‘বখতিয়ারপুর জংশন’-এর নামও অবিলম্বে পরিবর্তনের জোরালো দাবি জানান।
