ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি যাচ্ছেন তারেক! কোন বড় বার্তায়লড়ছে দুই দেশ? – এবেলা

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি যাচ্ছেন তারেক! কোন বড় বার্তায়লড়ছে দুই দেশ? – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে যোগদানের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরের জন্যও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সাম্প্রতিক সময়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বর্তমান পরিস্থিতির মধ্যে এই আমন্ত্রণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সোমবার ঢাকায় তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর গুরুত্বপূর্ণ বৈঠকের পরই এই ঘোষণা সামনে এল।

যদিও এই উচ্চপর্যায়ের আমন্ত্রণের বিষয়ে বাংলাদেশ সরকার এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে কূটনৈতিক মহলের ধারণা, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাওয়ার প্রাক্কালে তিনি ভারত সফর করতে পারেন। বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ছাত্রনেতা ওসমান হাদি হত্যা মামলার মতো সংবেদনশীল বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। ভারতের তরফে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া এবং তদন্ত নিয়ম মেনেই এগোচ্ছে। পারস্পরিক স্বার্থ ও আত্মমর্যাদার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছে ঢাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *