১৭ অগস্ট অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণার টাকা! স্বামী সরকারি চাকরি করলে কি মিলবে সুবিধা? – এবেলা

১৭ অগস্ট অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণার টাকা! স্বামী সরকারি চাকরি করলে কি মিলবে সুবিধা? – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ১৭ অগস্ট থেকে রাজ্যে ‘অন্নপূর্ণা যোজনা’-র টাকা বন্টন শুরু হচ্ছে। যোগ্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাবে অর্থ দফতর। ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই সুবিধা পাবেন। তবে পরিবারে কেউ সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে স্থায়ী চাকরি করলে এই টাকা মিলবে না। পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি হলে এবং আবেদনকারী নিজে মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে তাঁরাও প্রকল্পের বাইরে থাকবেন।

প্রকৃত যোগ্যদের সুবিধার্থে নিয়মে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। বিশেষভাবে সক্ষম মহিলারা তাঁদের নিজস্ব ভাতার পাশাপাশি অন্নপূর্ণার ভাতাও একসঙ্গে পাবেন। গ্রামীণ এলাকার ক্ষেত্রে ‘তিন কক্ষ বিশিষ্ট বাড়ি’ ও জমির পরিমাণের কড়াকড়ি পুরোপুরি বাতিল করা হয়েছে। পিএম কিষান প্রাপকরাও যোগ্য বলে বিবেচিত হবেন। দুর্নীতি রুখতে কঠোরভাবে বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের পর তালিকা চূড়ান্ত করেছে প্রশাসন। কেউ বাদ পড়লে বিশেষ পোর্টালে অভিযোগ জানানোর সুবিধাও থাকছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *