স্বাধীনতা দিবসে বিশেষ স্বীকৃতি: দময়ন্তী সেন সহ ১৪ আইপিএস আধিকারিক পাচ্ছেন মুখ্যমন্ত্রী-পদক – এবেলা

স্বাধীনতা দিবসে বিশেষ স্বীকৃতি: দময়ন্তী সেন সহ ১৪ আইপিএস আধিকারিক পাচ্ছেন মুখ্যমন্ত্রী-পদক – এবেলা

এবেলা ডেস্কঃ

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কর্তব্যে বিশেষ ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে রাজ্য পুলিশের ১৪ জন আইপিএস আধিকারিককে ‘মুখ্যমন্ত্রী-পদক’-এ সম্মানিত করা হচ্ছে।

পুরস্কৃত আধিকারিকদের মধ্যে ৬ জনকে ‘অসামান্য অবদান’ এবং ৮ জনকে ‘প্রশংসনীয় অবদান’-এর জন্য এই পদক প্রদান করা হবে।

অসামান্য অবদানের জন্য সম্মানিত আধিকারিকবৃন্দ:

  • দময়ন্তী সেন
  • অজয় কুমার
  • নীরজকুমার সিংহ
  • কে জয়রামন
  • প্রণব কুমার
  • কুণাল অগ্রবাল

প্রশংসনীয় অবদানের জন্য সম্মানিত আধিকারিকবৃন্দ:

  • কঙ্কর প্রসাদ বারুই (আইজি, প্রেসিডেন্সি বিভাগ)
  • সুনীল কুমার যাদব (পুলিশ কমিশনার, চন্দননগর)
  • রাঠোর অমিত কুমার ভরত (পুলিশ কমিশনার, বিধাননগর)
  • সূর্য প্রতাপ যাদব (যুগ্ম কমিশনার – ট্রাফিক, কলকাতা)
  • অংশুমান সাহা (এসপি, পূর্ব মেদিনীপুর)
  • মিস পুষ্পা (এসপি, পূর্ব বর্ধমান)
  • শচীন মক্কর (পুলিশ সুপার, মুর্শিদাবাদ)
  • অরবিন্দ কুমার আনন্দ (পুলিশ সুপার, বারুইপুর)

প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাজ্য পুলিশের এই শীর্ষ কর্মকর্তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *