নেতাজি-বিতর্কে চরম ব্যাকফুটে অনন্ত মহারাজ: বঙ্গবিভূষণ ছাঁটাই ও পুলিশি তৎপরতার মুখে নিঃশর্ত ক্ষমা! – এবেলা

নেতাজি-বিতর্কে চরম ব্যাকফুটে অনন্ত মহারাজ: বঙ্গবিভূষণ ছাঁটাই ও পুলিশি তৎপরতার মুখে নিঃশর্ত ক্ষমা! – এবেলা

এবেলা ডেস্কঃ

নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে প্রবল বিতর্কের মুখে পড়ে অবশেষে ক্ষমা চেয়েছেন রাজ্যসভার বিজেপি সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ। রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ ছড়ানোর পর বৃহস্পতিবার গভীর রাতে ফেসবুকে একটি ভিডিও বার্তা পোস্ট করে তিনি হাতজোড় করে নিঃশর্ত ক্ষমা চান এবং তাঁর মন্তব্যকে ‘অনিচ্ছাকৃত’ বলে দাবি করেন।

এই মন্তব্যের জেরে ইতিমধ্যেই রাজ্য সরকার তাঁর ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাহার করে নিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও নাম না করে স্পষ্ট জানিয়ে দেন, নেতাজিকে নিয়ে কোনো অপমান বরদাস্ত করা হবে না। পাশাপাশি, এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করার অভিযোগে অনন্ত মহারাজের দুই অনুগামীকেও গ্রেফতার করেছে পুলিশ। সরকারি ও রাজনৈতিক চাপের মুখেই অনন্ত মহারাজ সুর নরম করতে বাধ্য হয়েছেন বলে ধারণা অভিজ্ঞ রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *