১৬ অগাস্টের মধ্যে এলপিজি e-KYC না করলেই ২,৭০০ টাকা পার সিলিন্ডার! সতর্ক থাকুন – এবেলা
August 14, 2026

এবেলা ডেস্কঃ
এলপিজি গ্যাস কানেকশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট জারি করা হয়েছে। আগামী ১৬ অগাস্ট, ২০২৬-এর মধ্যে আধার-ভিত্তিক ই-কেওয়াইসি (ফেস অথেন্টিকেশন বা বায়োমেট্রিক যাচাই) সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে গ্রাহকদের বড়সড় সমস্যায় পড়তে হতে পারে। যে রান্নার গ্যাস সিলিন্ডার বর্তমানে প্রায় ৯৪০ টাকায় পাওয়া যাচ্ছে, ই-কেওয়াইসি না থাকলে তার জন্য ২,৭০০ টাকারও বেশি খরচ করতে হতে পারে। মূলত ঘরোয়া গ্যাসের বাণিজ্যিক ব্যবহার ও কালোবাজারি বন্ধ করতেই সরকার এবং এলপিজি সংস্থাগুলি এই নিয়ম চালু করেছে।
ই-কেওয়াইসি করার ক্ষেত্রে সতর্ক বার্তা:
- কোনো অচেনা ব্যক্তিকে ওটিপি (OTP), ব্যাঙ্ক বা এটিএম পিন, ইউপিআই (UPI) পিন কিংবা পাসওয়ার্ড দেবেন না।
- আধার যাচাইয়ের জন্য শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ, ওয়েবসাইট অথবা নিকটস্থ গ্যাস এজেন্সির সাহায্য নিন।
- এসএমএস বা সোশ্যাল মিডিয়ায় আসা কোনো অচেনা লিঙ্কে ক্লিক করে ই-কেওয়াইসি করবেন না।
