শ্মশানে সেদিন ঠিক কী ঘটেছিল? নির্মল গ্রেপ্তার হতেই খড়দহ থানায় অভয়ার বাবার চাঞ্চল্যকর গোপন জবানবন্দি! – এবেলা

শ্মশানে সেদিন ঠিক কী ঘটেছিল? নির্মল গ্রেপ্তার হতেই খড়দহ থানায় অভয়ার বাবার চাঞ্চল্যকর গোপন জবানবন্দি! – এবেলা

এবেলা ডেস্কঃ

ওড়িশার বালেশ্বর থেকে ট্রানজিট রিমান্ডে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে খড়দহ থানায় নিয়ে আসার পরই ঘটনার মোড় ঘুরেছে। সেই রাতে শ্মশানঘাটে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে খড়দহ থানায় গিয়ে গোপন জবানবন্দি দিয়েছেন অভয়ার বাবা। একই সঙ্গে পুলিশ সূত্রে খবর, নির্মল ঘোষের গ্রেপ্তারের পর অভয়ার মা-বাবার নিরাপত্তাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হচ্ছে। অন্য দিকে, নির্মলকে গ্রেপ্তার করে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করার সময় পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ জনতা তাঁকে লক্ষ্য করে ডিম ও জুতো ছোঁড়ে এবং হাতাহাতির চেষ্টা চালায়, যার ফলে পুলিশ বাধ্য হয়ে হেলমেট পরিয়ে তাঁকে থানা থেকে বের করে।

উল্লেখ্য, ৯ আগস্ট অভয়ার মৃত্যুবার্ষিকীতে পুনর্তদন্তের নির্দেশের পরই অভয়ার বাবার এফআইআরের ভিত্তিতে পদক্ষেপ করে পুলিশ। মোবাইল টাওয়ার লোকেশন ট্রেস করে ওড়িশার সিমুলিয়ার একটি হোটেল থেকে রাজ্য পুলিশ ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে ধরা পড়েন আত্মগোপন করে থাকা নির্মল ঘোষ। এ ছাড়া এই মামলায় অভয়ার প্রতিবেশী সঞ্জয় মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আদালতে তোলা হলে অভয়ার পরিবার প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বর ও থানার বাইরে মানুষের প্রবল ক্ষোভ এবং তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *