১৫ আগস্ট মেট্রোর সূচিতে বড় রদবদল: ব্লু ও গ্রিন লাইনে কমছে ট্রেন, অরেঞ্জ লাইন সম্পূর্ণ বন্ধ! – এবেলা
August 14, 2026

এবেলা ডেস্কঃ
১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতায় মেট্রো চলাচলের সূচিতে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। উৎসবের দিনে যাত্রীর সংখ্যা বিবেচনা করে একাধিক রুটে মেট্রো কমানোর পাশাপাশি একটি রুটে পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী রুটের বিবরণ:
- ব্লু লাইন: অন্যান্য দিনের তুলনায় কমিয়ে মোট ১৯৪টি সার্ভিস চালু থাকবে।
- গ্রিন লাইন: দিনটিতে সর্বমোট ১৪৮টি মেট্রো চলাচল করবে।
- অরেঞ্জ লাইন: স্বাধীনতা দিবসে এই রুটে পরিষেবা পুরোপুরি স্তব্ধ থাকবে; কোনো মেট্রো চলবে না।
- ইয়েলো ও পার্পল লাইন: এই দুটি রুটে স্বাভাবিক সূচি বজায় থাকবে। ইয়েলো লাইনে নির্ধারিত ৯২টি সার্ভিসই চলবে।
- জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম (ডাইরেক্ট): দৈনিক ৫টি পরিষেবার জায়গায় ওই দিন ৪টি ডাইরেক্ট ট্রেন পাওয়া যাবে।
ট্রেনের সংখ্যা কমানো হলেও প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকছে। জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হবেন, তাঁদের আগাম সময়সূচি দেখে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
