মেগা পদক্ষেপ দক্ষিণ ২৪ পরগনায়! এক ধাক্কায় বাতিল সাড়ে ৩ লাখ জবকার্ড, নেপথ্যে কোন কারণ? – এবেলা

মেগা পদক্ষেপ দক্ষিণ ২৪ পরগনায়! এক ধাক্কায় বাতিল সাড়ে ৩ লাখ জবকার্ড, নেপথ্যে কোন কারণ? – এবেলা

এবেলা ডেস্কঃ

ভিবি জি রামজি প্রকল্পের কাজ শুরুর পরেই দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভুয়ো ও অযোগ্য শ্রমিকদের ছাঁটাই করতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। রাজ্য পঞ্চায়েত দপ্তরের নির্দেশে স্বচ্ছতা আনতে ঝাড়াই-বাছাইয়ের মাধ্যমে সাড়ে তিন লক্ষেরও বেশি জবকার্ডধারীর নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রের খবর, এসআইআর প্রক্রিয়ায় যাচাইয়ের পর বাদ পড়া এই তালিকায় মূলত মৃত, অন্যত্র স্থানান্তরিত এবং কাজ করতে অনাগ্রহী শ্রমিকরাই রয়েছেন। জেলার ক্যানিং-১, বারুইপুর, মন্দিরবাজার, মগরাহাট-২ এবং কুলপি ব্লকেই সবচেয়ে বেশি জবকার্ড বাতিল করা হয়েছে।

বর্তমানে জেলায় প্রায় ২০ লক্ষ জবকার্ডধারী শ্রমিক রয়েছেন, যাদের মধ্যে ৮৫ শতাংশেরই ই-কেওয়াইসি আপডেট সম্পন্ন হয়েছে। ১০০ দিনের কাজ দীর্ঘদিন বন্ধ থাকার পর বিকল্প হিসেবে চালু হওয়া ‘কর্মশ্রী’ প্রকল্পের স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। সেই জটিলতা কাটাতে এবং ভিবি জি রামজি প্রকল্পে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতেই বিশেষ নজরদারির মাধ্যমে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। জেলা প্রশাসনের দাবি, কঠোরভাবে অযোগ্যদের ছেঁটে ফেলার ফলে নতুন এই প্রকল্পে আর কোনো অনিয়ম বা অস্বচ্ছতার সুযোগ থাকবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *