পাঞ্জাবের রাজনীতিতে চরম উত্তেজনা! সুখবীর বাদলের উপর প্রাণঘাতী হামলা, খোঁজ নিলেন মোদী – এবেলা

এবেলা ডেস্কঃ
মহারাষ্ট্রের নন্দেদে পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দল প্রধান সুখবীর সিং বাদলের উপর এক অতর্কিত হামলায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার নন্দেদে এক নিহঙ্গ শিখ কৃপাণ নিয়ে তাঁর উপর হামলা চালায়। এই আকস্মিক আক্রমণের সময় হামলাকারীর লক্ষ্য ছিল তাঁর পেটে আঘাত করা, তবে কোনোমতে প্রতিহত করতে গিয়ে তাঁর হাতে গুরুতর চোট লাগে। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর একজন নিরাপত্তারক্ষীও আহত হন। ঘটনার পরেই রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
এই হামলার খবর পেয়েই তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সুখবীর সিং বাদলের স্ত্রী হরসিমরত কৌর বাদলকে ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এদিকে, আগামী বছর পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যখন রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে এবং বিজেপির সঙ্গে অকালি দলের সম্ভাব্য জোট নিয়ে জল্পনা তৈরি হয়েছে, ঠিক সেই মুহূর্তেই এই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।
Sukhbir Singh Badal sustains injuries after being attacked in Nanded in Maharashtra. pic.twitter.com/HvrzTrjNro
— Man Aman Singh Chhina (@manaman_chhina) August 13, 2026
