দ্বিগুণ হলো সহায়তার পরিমাণ, চালু ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’—নারী শিক্ষায় সরকারের বড় পদক্ষপ – এবেলা

দ্বিগুণ হলো সহায়তার পরিমাণ, চালু ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’—নারী শিক্ষায় সরকারের বড় পদক্ষপ – এবেলা

এবেলা ডেস্কঃ

স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন ‘কন্যা রত্ন দিবস’ উপলক্ষে রাজ্যের নারী শিক্ষা, সুরক্ষার এবং স্বনির্ভরতা জোরদার করতে বড় ঘোষণা করল সরকার। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে ‘বেটি বাঁচাও, বেটি পড়াওয়া’ প্রকল্পের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে ছাত্রীদের আর্থিক সহায়তার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হচ্ছে। পাশাপাশি মহিলাদের সুরক্ষা ও সহায়তায় চালু করা হয়েছে ‘পালনা’ প্রকল্প এবং ‘১৮১’ হেল্পলাইন নম্বর। বিদ্যাসাগর ও মাতঙ্গিনী হাজরার আদর্শ স্মরণ করে তিনি বলেন, অর্থের অভাবে যাতে কোনো ছাত্রীর পড়াশোনা বন্ধ না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। চলতি বছরে প্রায় ২০ লক্ষ ১৩ হাজার ছাত্রীকে সহায়তার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ইতিমধ্যেই ১০ লক্ষ ১৩ হাজার ছাত্রীর অ্যাকাউন্টে চারশো কোটি টাকা পাঠানো শুরু হয়েছে। উচ্চশিক্ষার জন্য পূর্বঘোষিত ৫০ হাজার টাকার অনুদানও বহাল থাকছে।

এ ছাড়া, মেধাবী ছাত্রীদের উচ্চশিক্ষা ও চিকিৎসার গবেষণায় উৎসাহিত করতে স্বামী বিবেকানন্দের নামে ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের ঘোষণা করা হয়েছে। পরীক্ষায় ৬০ শতাংশের বেশি নম্বর পাওয়া এবং জাতীয় বা আন্তর্জাতিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পাওয়া ছাত্রীরা এই তহবিল থেকে সাহায্য পাবেন। নারী শিক্ষা ও ক্ষমতার মাধ্যমে কন্যাদের স্বপ্নপূরণ করাই সরকারের প্রধান লক্ষ্য।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *