শাহরুখের পথ ধরে ইতিহাস রানির! অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় থেকে পেলেন বিরল ‘ডিলিট’ সম্মান – এবেলা

শাহরুখের পথ ধরে ইতিহাস রানির! অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় থেকে পেলেন বিরল ‘ডিলিট’ সম্মান – এবেলা

এবেলা ডেস্কঃ

আন্তর্জাতিক মঞ্চে আরও এক ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। চলচ্চিত্রে অসামান্য অবদান, সাংস্কৃতিক প্রভাব এবং ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে তুলে ধরার স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী লা ট্রোব বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ‘ডক্টর অব লেটার্স’ (DLitt) ডিগ্রিতে ভূষিত করেছে।

এই বিরল অর্জনের মাধ্যমে এক নতুন ইতিহাস তৈরি করলেন রানি। মেগাস্টার শাহরুখ খানের পর তিনি দ্বিতীয় ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব, যিনি লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে এই সম্মানজনক ডিলিট ডিগ্রি লাভ করলেন।

নব্বইয়ের দশকে আত্মপ্রকাশের পর ‘ব্ল্যাক’, ‘হাম তুম’, ‘মর্দানি’, ‘হিচকি’ কিংবা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-র মতো একের পর এক শক্তিশালী ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয়ের এই আন্তর্জাতিক স্বীকৃতি তাঁর দীর্ঘ ও সফল অভিনয় জীবনে যোগ করল এক নতুন গৌরবোজ্জ্বল অধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *