ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ফাঁদে কি খাচ্ছেন বিষ? ব্লিঙ্কইট-জেপ্টোর গুদামে হানা দিয়ে চক্ষু চড়কগাছ প্রশাসনের! – এবেলা

ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ফাঁদে কি খাচ্ছেন বিষ? ব্লিঙ্কইট-জেপ্টোর গুদামে হানা দিয়ে চক্ষু চড়কগাছ প্রশাসনের! – এবেলা

এবেলা ডেস্কঃ

অনলাইনে কয়েক মিনিটে খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বাড়িতে পৌঁছানোর সুবিধা থাকলেও এর গুণগত মান নিয়ে ফের গুরুতর প্রশ্ন উঠেছে। মহারাষ্ট্রে খাদ্য ও ওষুধ প্রশাসনের সাম্প্রতিক অভিযানে Blinkit, Zepto এবং Instamart-এর একাধিক গুদাম ও সরবরাহকেন্দ্রে নজিরবিহীন অনিয়ম ধরা পড়েছে। রাজ্যজুড়ে ৮৬টি স্থানে চালানো এই আকস্মিক অভিযানে কোথাও আরশোলার উপদ্রব, কোথাও খাবারের প্যাকেটের পাশে ইঁদুরের বিষ্ঠা, আবার কোথাও দেদার বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ খাবার। অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিয়ম লঙ্ঘনের গুরুতর অভিযোগে ইতিমধ্যেই ১৪টি কেন্দ্রের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মুম্বই ও পুনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে নেমে মারাত্মক সব তথ্য হাতে পেয়েছেন আধিকারিকরা। মালাড, ঘাটকোপার ও বান্দ্রার মতো এলাকার গুদামগুলিতে নির্ধারিত তাপমাত্রার পরিবর্তে ভুল তাপমাত্রায় হিমায়িত খাবার সংরক্ষণ এবং কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার নথি না থাকার মতো গাফিলতি ধরা পড়ে। আন্ধেরির একটি কেন্দ্রে মেয়াদ পেরিয়ে যাওয়া মুরগির মাংস অনুপযুক্ত তাপমাত্রায় রাখার ফলে তা ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে মোট ৬০টি প্রতিষ্ঠানকে ত্রুটি সংশোধনের কড়া নোটিস জারি করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *