অন্নপূর্ণা যোজনার ৩য় কিস্তি চালু ১৭ অগস্ট: কাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, দেখে নিন সরকারের নতুন নির্দেশিকা – এবেলা
August 15, 2026

এবেলা ডেস্কঃ
রাজ্যে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের স্বনির্ভর ও আর্থিকভাবে সুরক্ষিত করতে গত জুন মাসে শুরু হয়েছিল ‘অন্নপূর্ণা যোজনা’। বিজেপি সরকার পরিচালিত এই প্রকল্পের ইতিমধ্যে দুটি কিস্তির টাকা উপভোক্তারা পেয়েছেন। এবার উপভোক্তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে তৃতীয় কিস্তির টাকা বিতরণ।
সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ অগস্ট থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার এই কিস্তির অর্থ পাঠানো শুরু হবে।
তবে স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত অর্থিক পিছিয়ে পড়া মহিলাদের কাছে এই সাহায্য পৌঁছে দিতে সরকারের তরফ থেকে দুটি প্রধান শর্ত বহাল রাখা হয়েছে:
- পারিবারিক আয়ের সীমা: উপভোক্তার পারিবারিক আয় সরকারের নির্ধারিত নির্দিষ্ট সীমার বেশি হলে তিনি এই প্রকল্পের আওতায় আসবেন না।
- সরকারি চাকরির শর্ত: পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরিতে কর্মরত থাকেন, তবে সেই পরিবারের মহিলারা এই ভাতার সুবিধা পাবেন না।
যেসব আবেদনকারী এই সমস্ত নিয়ম ও শর্ত পূরণ করছেন, তাঁরা ১৭ অগস্ট থেকে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত আপডেট দেখে নিতে পারেন।
