মদের নেশায় অজগর নিয়ে কীর্তি! ১৫ ফুটের সাপ গলায় জড়িয়ে ‘মালা’ পরলেন যুবক – এবেলা

মদের নেশায় অজগর নিয়ে কীর্তি! ১৫ ফুটের সাপ গলায় জড়িয়ে ‘মালা’ পরলেন যুবক – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের বারাবঙ্কিতে শুক্রবার সন্ধ্যায় ঘটে গেল এক শিহরণ জাগানো ঘটনা। লোকালয়ের একটি মাংসের দোকানে হঠাৎ করেই ঢুকে পড়ে প্রায় ১৫ ফুট লম্বা এক বিশাল অজগর। জানা গেছে, দোকানে থাকা ছাগল শিকার করতেই সাপটির আগমন ঘটেছিল। তবে ছাগল আক্রমণ করার আগেই তা দোকান মালিকের চোখে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

ঠিক তখনই সেখানে উপস্থিত হন সুরেশ নামের এক মদ্যপ যুবক। ভয় পাওয়ার বদলে তিনি বিন্দুমাত্র বিচলিত না হয়ে খালি হাতেই ধরে ফেলেন ১৫ ফুটের অজগরটিকে। নিজের প্রাণ বাঁচাতে সাপটি সুরেশের হাতে পেঁচিয়ে ধরে চাপ দিতে থাকে এবং কয়েকবার কামড়ও বসায়। তবে বিষহীন অজগর হওয়ায় বড় কোনো বিপদ ঘটেনি। সব বাধা ঠেলে শেষ পর্যন্ত সাপটিকে সম্পূর্ণ বশ করে নেন সুরেশ।

এর পর দেখা যায় আরও তাজ্জব দৃশ্য! সুরেশ বিশাল অজগরটিকে গলার চারপাশে মালার মতো পেঁচিয়ে নিয়ে সাধারণ মানুষের সামনে খেলা দেখাতে শুরু করেন। এই তাজ্জব কাণ্ড দেখতে পথচলতি অসংখ্য মানুষ সেখানে ভিড় জমান। কিছুক্ষণ খেলার পর তিনি সাপটিকে একটি বড় পাত্রে আটকে ফেলেন এবং নিরাপদ স্থানে নিয়ে যান।

পরবর্তীতে একটি বড় নর্দমায় সাপটিকে মুক্ত করে দেন সুরেশ। নর্দমায় নামার পর অজগরটি শেষবারের মতো ফণা তুলে মাথা উঁচু করে রাগ দেখিয়ে আস্তে আস্তে চলে যায়। সাপটি নর্দমায় মিলিয়ে যেতেই হাঁফ ছেড়ে বাঁচেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *