মেক্সিকো-ভারতসহ ৪০ দেশ কি ট্রাম্পের নিশানায়? চিনের ‘ছায়া-বাণিজ্য’ ফাঁদে এআই ট্র্যাকিংয়ের চরম হুঁশিয়ারি! – এবেলা

মেক্সিকো-ভারতসহ ৪০ দেশ কি ট্রাম্পের নিশানায়? চিনের ‘ছায়া-বাণিজ্য’ ফাঁদে এআই ট্র্যাকিংয়ের চরম হুঁশিয়ারি! – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন শুল্ক ফাঁকি দিতে চিনের তৈরি ‘ছায়া-বাণিজ্য’ নেটওয়ার্কে জড়িয়ে পড়েছে ভারতসহ প্রায় ৪০টিরও বেশি দেশ। মার্কিন বাণিজ্য ও উৎপাদন বিষয়ক উপদেষ্টা পিটার নাভারো ‘দ্য গ্রেট ট্রান্সশিপমেন্ট স্ক্যাম’ শীর্ষক এক রিপোর্টে এই বিস্ফোরক অভিযোগ এনেছেন। তাঁর দাবি, ২০১৮ সালে আমেরিকার চাপানো শুল্ক এড়াতে চিনা পণ্য অন্য দেশে পাঠিয়ে সামান্য লেবেল ও ইনভয়েস বদলে ‘নতুন দেশের পণ্য’ হিসেবে মার্কিন বাজারে ঢোকানো হচ্ছে। এই প্রক্রিয়ায় বার্ষিক প্রায় ৪০ থেকে ৩০৩ বিলিয়ন ডলারের অবৈধ লেনদেন ঘটছে। মেক্সিকো, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো প্রধান বাণিজ্যিক অংশীদারদের নাম উঠে এসেছে এই তালিকায়।

এই বিশ্বব্যাপী জালিয়াতি বন্ধ করতে এবার কঠোরতম ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। পিটের নাভারো জানান, অবৈধ ট্রান্সশিপমেন্ট এবং উৎসের জালিয়াতি রুখতে মার্কিন প্রশাসন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করবে। পুনে থেকে ভারতীয় পণ্যের সিল মেরে চিনা সামগ্রী আমেরিকায় পাঠানোর চেষ্টা হলে তা ধরে ফেলবে এই বিশেষ প্রযুক্তি। কোনো চালানে সন্দেহজনক তথ্য মিললেই শুল্ক আরোপ, ভারী জরিমানা, পণ্য আটক এমনকি মার্কিন বাজারে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে সংশ্লিষ্ট দেশ ও সংস্থাসমূহকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *