বনগাঁবাসীর জন্য বিরাট সুখবর, এবার সোজা শিয়ালদহ থেকে ছুটবে এসি লোকাল! – এবেলা

বনগাঁবাসীর জন্য বিরাট সুখবর, এবার সোজা শিয়ালদহ থেকে ছুটবে এসি লোকাল! – এবেলা

এবেলা ডেস্কঃ

শিয়ালদহ শাখা থেকে বারাসাত পর্যন্ত চলাচলকারী এসি লোকাল ট্রেনের যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে এর রুট বনগাঁ পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আগামী ২০ অগস্ট থেকেই এই বর্ধিত রুট কার্যকর হতে চলেছে। এতদিন শিয়ালদহ থেকে বারাসাত পর্যন্ত এই ট্রেন চললেও উপযুক্ত সময়ের অভাবে আশানুরূপ যাত্রী বা রাজস্ব মিলছিল না। ফলে যাত্রীদের চাহিদার পাশাপাশি পরিকাঠামোগত বিভিন্ন দিক খতিয়ে দেখার পর শেষ পর্যন্ত বনগাঁ পর্যন্ত ট্রেনটি চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

পূর্ব রেলের সূত্রে পাওয়া সম্ভাব্য সূচি অনুযায়ী, এসি লোকালটি সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে বারাসাত হয়ে দুপুর ১২টা ৩৩ মিনিটে বনগাঁ পৌঁছবে। এরপর ফিরতি পথে দুপুর ১২টা ৩৫ মিনিটে বনগাঁ থেকে রওনা দিয়ে দুপুর ২টো ২৫ মিনিটে তা শিয়ালদহে এসে পৌঁছবে। যদিও রেলের পক্ষ থেকে এখনও চূড়ান্ত ও আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়নি, তবে এই রুট সম্প্রসারণের ফলে দৈনিক যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বস্তিদায়ক হবে বলেই আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *