রেলস্টেশনের জলের গ্লাসে মারণ ব্যাকটেরিয়া! ক্যাগ রিপোর্ট প্রকাশ পেতেই তোলপাড় ফেলে কঠোর সিদ্ধান্ত রেলমন্ত্রীর – এবেলা

রেলস্টেশনের জলের গ্লাসে মারণ ব্যাকটেরিয়া! ক্যাগ রিপোর্ট প্রকাশ পেতেই তোলপাড় ফেলে কঠোর সিদ্ধান্ত রেলমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

রেলস্টেশনের পানীয় জলের মান নিয়ে ক্যাগের বিস্ফোরক রিপোর্ট সামনে আসতেই নড়েচড়ে বসল রেল মন্ত্রক। দেশের ৪৯টি স্টেশনের নমুনা পরীক্ষায় মুম্বই, কেরল, তামিলনাড়ু ও ঝাড়খণ্ডের আটটি প্রধান স্টেশনের ওয়াটার কুলারে বিপজ্জনক ই-কোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়েছে, যা মারাত্মক পেটের রোগ ও সংক্রমণের কারণ হতে পারে। পরিস্থিতি পর্যালোচনা করতে রবিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শীর্ষ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন। যাত্রী পরিষেবায় গাফিলতি বরদাস্ত করা হবে না জানিয়ে স্টেশনের পরিকাঠামো, শৌচাগার ও জলের গুণমান সুনিশ্চিত করার স্পষ্ট নির্দেশ দেন তিনি।

পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় রেলের তরফে দ্রুত ২০ হাজার পয়েন্টে ‘ট্যাঙ্ক টু ট্যাপ’ জলশোধন ব্যবস্থা গড়ার কড়া নির্দেশ জারি হয়েছে। স্টোরেজ ট্যাঙ্ক থেকে যাত্রীদের জলর কল পর্যন্ত জল নিরাপদ রাখতে পুরনো ট্যাঙ্ক বদলানো, নিয়মিত পরীক্ষা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া জল পরিষেবা সঠিক রয়েছে কি না তা তদারকি করতে রেলবোর্ডকে নিয়মিত নজরদারির দায়িত্বে রাখা হয়েছে। ভবিষ্যতে যাত্রীদের সুরক্ষায় পানীয় জলের মানের সঙ্গে কোনো সমঝোতা করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মন্ত্রক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *