অষ্টম বেতন কমিশন নিয়ে মে মাসেই কি বাড়ছে মাইনে, জেনে নিন আসল সত্যি! – এবেলা
এবেলা ডেস্কঃ
অষ্টম বেতন কমিশন নিয়ে দেশের লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে তুমুল জল্পনা চলছে। অনেকেই মনে করছেন, ২০২৭ সালের মে মাসের মধ্যে কমিশন সরকারের কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার পরই তাদের বর্ধিত বেতন অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তবে বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভুল। কারণ কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দিষ্ট ১৮ মাসের সময়সীমা দেওয়া হয়েছে, যার অর্থ এই মাসটি কেবলই একটি প্রশাসনিক পর্যায় মাত্র, সরাসরি বেতন বৃদ্ধির তারিখ নয়।
তাছাড়া, কমিশন রিপোর্ট জমা দিলেই সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধি কার্যকর হয় না। সরকারের উচ্চপর্যায়ের কমিটি পুরো সুপারিশ পর্যালোচনা করে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও তিন থেকে চার মাস সময় নেবে। বর্তমানে সপ্তম বেতন কমিশনের নিয়মে বেতন মিললেও, নতুন ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারিত হওয়ার পরেই মূল বেতন বৃদ্ধির প্রকৃত চিত্রটি স্পষ্ট হবে। তাই চূড়ান্ত সরকারি ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
