বারাসাতে মুছে গেল বাঁশের কেল্লার স্মৃতি, তিতুমীর সভাকক্ষ হঠাৎ বদলে হয়ে গেল শ্যামাপ্রসাদ ভবন – এবেলা

বারাসাতে মুছে গেল বাঁশের কেল্লার স্মৃতি, তিতুমীর সভাকক্ষ হঠাৎ বদলে হয়ে গেল শ্যামাপ্রসাদ ভবন – এবেলা

এবেলা ডেস্কঃ

ইতিহাসের পাতায় এক অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী থাকল বারাসাতের মাটি। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ ভবনের ঐতিহাসিক ‘তিতুমীর সভাকক্ষ’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শ্যামাপ্রসাদ ভবন’। হিন্দু জাগরণ মঞ্চের ‘অখণ্ড ভারত সংকল্প’ সপ্তাহের অনুষ্ঠানে এই বিতর্কিত পদক্ষেপটি নেওয়া হয়। শুধুমাত্র নামবদলই নয়, দেওয়াল থেকে ব্রিটিশবিরোধী সংগ্রামের প্রতীক তিতুমীরের ছবি সরিয়ে ফেলে সেখানে ‘ভারত কেশরী’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি বসানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

১৯৮৬ সালে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ গঠিত হওয়ার পর থেকেই এই অঞ্চলের ভূমিপুত্র তথা বাঁশের কেল্লার নায়ক তিতুমীরের নামে এই সভাকক্ষটির নামকরণ করা হয়েছিল। এই নামবদলের পক্ষে যুক্তি দিয়ে সংগঠনের নেতা সঞ্জীব মাহাতো এবং জেলা বিজেপি নেতৃত্ব দাবি করেছেন যে, ভারতের স্বাধীনতা সংগ্রামে তিতুমীরের চেয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান অনেক বেশি। সামাজিক জয়ের লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হলেও, এক লহমায় জেলা পরিষদের দেওয়াল থেকে ঐতিহ্যবাহী নীল বিদ্রোহের স্মৃতিনিদর্শন মুছে যাওয়া নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *