ভোরের নিউটাউনে মদ্যপ যুবকদের বেপরোয়া তাণ্ডব! বিশ্ববাংলা গেটের কাছে ধাওয়া করে ধরল পুলিশ – এবেলা

ভোরের নিউটাউনে মদ্যপ যুবকদের বেপরোয়া তাণ্ডব! বিশ্ববাংলা গেটের কাছে ধাওয়া করে ধরল পুলিশ – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোরের নিউটাউনে মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে চারচাকা গাড়ি চালানোর অভিযোগে তিন যুবককে আটক করল ট্রাফিক পুলিশ। ফুলবাগানের বাসিন্দা ওই যুবকেরা বিশ্ববাংলা সরণীর বিভিন্ন অংশে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে গাড়িটি ছোটান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত ছিল এবং একটি চাকা ফেটে রিং বেরিয়ে যাওয়ার পরেও চালক গতি কমাননি। ভোরবেলা কর্তব্যরত ট্রাফিক পুলিশের নজরে আসার পর থেকেই শুরু হয় রুদ্ধশ্বাস ধাওয়া।

কর্তব্যরত পুলিশকর্মীরা স্কুটিতে করে গাড়িটির পিছু নেন এবং বেশ কিছুটা পথ ধাওয়া করার পর বিশ্ববাংলা গেটের কাছে সেটিকে আটকাতে সক্ষম হন। পুলিশের প্রাথমিক অনুমান, এর আগেই একাধিক জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা খেয়েছিল, যার ফলে টায়ার ফেটে গেলেও অভিযুক্তেরা তা থামায়নি। ক্ষতিগ্রস্ত গাড়িটি নিয়ে এভাবেই দাপাদাপি চালানোর সময় তিন যুবককে হাতেনাতে ধরা হয়। বর্তমানে পুলিশ পুরো ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *