ভারতের মাটিতে সম্পূর্ণ নিরাপদ তসলিমা, বাংলাদেশ নিয়ে তুললেন বিস্ফোরক প্রশ্ন! – এবেলা

ভারতের মাটিতে সম্পূর্ণ নিরাপদ তসলিমা, বাংলাদেশ নিয়ে তুললেন বিস্ফোরক প্রশ্ন! – এবেলা

এবেলা ডেস্কঃ

গত বৃহস্পতিবার কলকাতার মহাজাতি সদনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন। ‘শিকল ভাঙার গল্প’ শীর্ষক এই আয়োজনে তাঁর কবিতা পাঠ এবং নৃত্যশিল্পী মৈত্রী পাহাড়ির নৃত্য পরিবেশন মুগ্ধ করে শহরবাসীকে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের একাধিক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তসলিমার হাতে তুলে দেওয়া হয় বিশেষ ‘উমা’ সম্মান। আগামী ১২ অক্টোবর পর্যন্ত তাঁর কলকাতায় থাকার কথা রয়েছে।

এদিকে মহাজাতি সদনের অনুষ্ঠান শুরুর আগে এক সাক্ষাৎকারে ভারতে মতপ্রকাশের স্বাধীনতার ভূয়সী প্রশংসা করেন তসলিমা নাসরিন। বর্তমান রাজ্য সরকারের প্রশংসার পাশাপাশি তিনি জানান, এ শহরে তিনি সম্পূর্ণ নিরাপদ। অন্যদিকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জঙ্গিপশ্রয়ী পরিবেশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে লেখিকা দাবি করেন, তিনি আর কখনও জন্মভূমিতে ফিরতে পারবেন না এবং মৃত্যুর পর তাঁর মরদেহ পর্যন্ত সেখানে ফেরাতে দেওয়া হবে না। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *