রাহুলের অনড় অবস্থানের জয়: দিল্লিতে পেলেট গান কাণ্ডে দায়ের FIR, স্বস্তিতে আন্দোলনকারীরা – এবেলা

রাহুলের অনড় অবস্থানের জয়: দিল্লিতে পেলেট গান কাণ্ডে দায়ের FIR, স্বস্তিতে আন্দোলনকারীরা – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: দিল্লির জন্তর-মন্তরে ককোরচ জনতা পার্টির (CJP) আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের ওপর পেলেট গান ব্যবহারের অভিযোগে অবশেষে এফআইআর (FIR) দায়ের করল দিল্লি পুলিশ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর টানা অনড় অবস্থান ও প্রতিবাদের মুখেই নতি স্বীকার করতে বাধ্য হয় প্রশাসন। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১১৮ (বিপজ্জনক অস্ত্র দিয়ে মারাত্মক আঘাত) এবং ১২৫ (অন্যের জীবন ও সুরক্ষা বিপন্ন করা) ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

শুক্রবার সকালে পেলেট গানে জখম ১৯ বছর বয়সী ছাত্র সাহিল লোচভেকে সঙ্গে নিয়ে দিল্লির সংসদ মার্গ থানায় উপস্থিত হন রাহুল গান্ধী। সেখানে জয়েন্ট সিপি নুপূর প্রসাদের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জানান তিনি। কিন্তু তাৎক্ষণিক পদক্ষেপ না নেওয়ায় ডিসিপি কার্যালয়ের সামনে চেয়ার পেতে ধর্ণায় বসে পড়েন রাহুল। সাফ জানান, নির্দিষ্ট ধারায় মামলা দায়ের না হওয়া পর্যন্ত তিনি সেখান থেকে নড়বেন না। রাহুলের সঙ্গে এই প্রতিবাদে সামিল হয়েছিলেন অধীররঞ্জন চৌধুরীসহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাহুল বলেন, “এটি ন্যায়বিচারের দিকে প্রথম পদক্ষেপ।” একই সঙ্গে আন্দোলনরত পড়ুয়াদের ওপর কার নির্দেশে এই পেলেট গান চালানো হয়েছিল, তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লি পুলিশের কাছে জবাব দাবি করেছে কংগ্রেস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *