পঠন-পাঠন থামানো যাবে না! শিক্ষকদের সেনসাস ডিউটিতে কড়া শর্ত আদালতের – এবেলা

এবেলা ডেস্কঃ
জনগণনার কাজে সরকারি শিক্ষকদের নিয়োগ নিয়ে শিক্ষক সংগঠনগুলোর করা মামলার প্রেক্ষিতে বড় নির্দেশনা দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, শিক্ষকদের সেনসাস ডিউটিতে নিযুক্ত করা গেলেও বেশ কিছু কড়া শর্ত মেনে চলতে হবে।
আদালতের নির্দেশ অনুযায়ী, কোনো শিক্ষককে এই দায়িত্বে পাঠাতে হলে সেনসাস ডিরেক্টরকে আগেভাগেই স্কুলের প্রধান শিক্ষককে অবহিত করতে হবে। প্রধান শিক্ষক নিশ্চিত করবেন যেন ওই শিক্ষকের অনুপস্থিতিতে পঠন-পাঠন ব্যাহত না হয় এবং প্রয়োজনে বিকল্প শিক্ষকের ব্যবস্থা করবেন। শিক্ষককে কাজের সুনির্দিষ্ট সময়সীমা জানাতে হবে এবং ওই সময়কে ‘অন-ডিউটি’ হিসেবে গণ্য করা হবে। একবার দায়িত্ব পেলে তা থেকে সরে দাঁড়ানো যাবে না। শুনানিতে রাজ্য সরকার একে বাধ্যতামূলক নয় বললেও কেন্দ্র ও রাজ্যের সমন্বয়হীনতায় আদালত অসন্তোষ প্রকাশ করে এবং পঠন-পাঠন সুরক্ষিত রাখার শর্তে এই রায় দেয়।
