বাংলায় আসছে হাজার হাজার কোটির লগ্নি! কলকাতার দিকে বড় নজর সিঙ্গাপুরের জায়ান্ট সংস্থার – এবেলা

বাংলায় আসছে হাজার হাজার কোটির লগ্নি! কলকাতার দিকে বড় নজর সিঙ্গাপুরের জায়ান্ট সংস্থার – এবেলা

এবেলা ডেস্কঃ

সিঙ্গাপুর থেকে বাংলায় বড় অংকের বিনিয়োগ আসার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের বৈঠকে পশ্চিমবঙ্গের পরিকাঠামো ও লজিস্টিকস ক্ষেত্রে লগ্নির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান প্রসূন মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের সংস্থা ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজ পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে প্রবলভাবে আগ্রহী। এই পদক্ষেপে রাজ্যের অর্থনৈতিক বিকাশ নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।

এই সম্ভাবনার মাঝেই কলকাতার দিকে বিশেষ নজর দিয়েছে সিঙ্গাপুরের অন্যতম বড় লজিস্টিকস ও এভিয়েশন পরিষেবা প্রদানকারী সংস্থা স্যাটস লিমিটেড। বিমানবন্দরভিত্তিক লজিস্টিক হাব, ইন-ফ্লাইট ক্যাটারিং এবং গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা দিয়ে ভারতজুড়ে সুনাম কুড়ানো এই সংস্থা এবার কলকাতা ও চেন্নাই বন্দরকে ঘিরে একটি বড় ট্রান্সশিপমেন্ট নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে। ভারতের অর্থনৈতিক অগ্রগতির ওপর পূর্ণ আস্থা রেখে সংস্থার শীর্ষ কর্তারা ভবিষ্যতে এ রাজ্যে বড় ধরনের ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ার ইঙ্গিত দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *