পেটে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য – এবেলা
August 22, 2026

এবেলা ডেস্কঃ
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সকালে পেটে তীব্র ব্যথা এবং হালকা শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন হন। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত খাবার না খাওয়ার ফলেই তাঁর এই পেটের সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি গ্যাস্ট্রাইটিস বা পেপটিক আলসার এবং ফুসফুসের সংক্রমণে ভুগছেন। এর পাশাপাশি বয়সজনিত কিছু জটিলতাও রয়েছে।
ইতিমধ্যেই তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে। শারীরিক পরিস্থিতি পর্যালোচনার পর শনিবার তাঁর এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি করা হতে পারে। পরীক্ষার সমস্ত রিপোর্ট পাওয়ার পরেই চিকিৎসকেরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
