সরকারি হাসপাতালে জন্মালেই সোজা সোনার আংটি! তোলপাড় ফেলে দেওয়া এই জনমুখী প্রকল্পে চমকে গেল দেশ! – এবেলা

সরকারি হাসপাতালে জন্মালেই সোজা সোনার আংটি! তোলপাড় ফেলে দেওয়া এই জনমুখী প্রকল্পে চমকে গেল দেশ! – এবেলা

এবেলা ডেস্কঃ

সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবায় আস্থা ফেরাতে এবং প্রাতিষ্ঠানিক প্রসবের হার বাড়াতে এক অভিনব উদ্যোগ নিয়েছে তামিলনাড়ু সরকার। নতুন এই প্রকল্পের আওতায় সরকারি হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকদের উপহার দেওয়া হবে এক গ্রাম ওজনের খাঁটি সোনার আংটি। আগামী ১৫ সেপ্টেম্বর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা হওয়ার কথা রয়েছে। প্রথম দফায় গত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত জন্মগ্রহণকারী যোগ্য শিশুদের মধ্যে বিতরণের জন্য ১ লক্ষ ২৮ হাজারেরও বেশি আংটি তৈরির বরাত দেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, স্বচ্ছ প্রক্রিয়ায় টেন্ডারের মাধ্যমে জয় আলুক্কাস এবং কল্যাণ জুয়েলার্সের মতো খ্যাতনামা সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

তামিলনাড়ু মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত এই মেগা প্রকল্পের মূল লক্ষ্য সাধারণ মানুষকে সরকারি হাসপাতালের প্রতি আরও বেশি আস্থাশীল করে তোলা। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী দিনে আরও লক্ষাধিক সোনার আংটি সংগ্রহ করা হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে জন্ম নেওয়া সমস্ত নবজাতক এই সুবিধার আওতায় আসবে। স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের পাশাপাশি অভিনব এই উপহার প্রকল্প ইতোমধ্যে দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত পরিষেবা পৌঁছে দেওয়ার এই পদক্ষেপ কতটা ফলপ্রসূ হয়, এখন সেটাই দেখার অপেক্ষায় সচেতন নাগরিক সমাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *