উডল্যান্ডসে চিকিৎসাধীন মীরা ভট্টাচার্য, শারীরিক অবস্থার খোঁজ নিয়ে সব সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর – এবেলা
August 23, 2026

এবেলা ডেস্কঃ
প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য তীব্র পেটের ব্যথা নিয়ে আলিপুরের উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত দু’সপ্তাহ ধরে এই সমস্যায় ভোগার পর গত ২১ আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ৭৬ বছর বয়সী মীরা দেবী ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ড. সৌতিক পাণ্ডার তত্ত্বাবধানে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মীরা দেবী সুস্থ আছেন জেনে আবেগপ্লুত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী এবং হাত জোর করে তাঁর আশীর্বাদ নেন। পাশাপাশি চিকিৎসার প্রয়োজনে রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
