অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে বড় স্বস্তি, কী জানাল হাইকোর্ট? – এবেলা

অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে বড় স্বস্তি, কী জানাল হাইকোর্ট? – এবেলা

এবেলা ডেস্কঃ

বিদেশ যাওয়ার অনুমতি মেলার পর এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা থেকেও বড়সড় আইনি স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেওয়াইসি আপডেট সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে একটি বেসরকারি ব্যাঙ্ক তাঁর অ্যাকাউন্ট সাময়িকভাবে অবরুদ্ধ করে দিয়েছিল। নোটিস না দিয়ে এমন আকস্মিক পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়েছেন যে, অবিলম্বে ওই অ্যাকাউন্ট সচল করতে হবে এবং সাংসদ তাঁর সমস্ত ডেবিট ও ক্রেডিট কার্ড অবাধে ব্যবহার করতে পারবেন।

শুনানিপর্বে বিচারপতি কৃষ্ণা রাও অত্যন্ত কঠোর বার্তা দিয়ে বলেন যে, সংশ্লিষ্ট ব্যক্তি যেই হোন না কেন, এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে আগেভাগে জানানো উচিত ছিল। অন্যদিকে ব্যাঙ্কের আইনজীবীর দাবি, কেওয়াইসি আপডেট করার সময় কিছু মামলার তথ্য নজরে আসায় এই ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং কাউকে হেনস্থা করার কোনো উদ্দেশ্য তাঁদের ছিল না। শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে অ্যাকাউন্টটি পুনরায় সচল হওয়ায় এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তি ঘটায় বড় স্বস্তি মিলল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *