‘মেক ইন ইন্ডিয়া’য় বিরাট বিপ্লব! ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি পাচ্ছে স্বদেশী সংস্থাগুলি, অনুমোদন রাজনাথের – এবেলা

‘মেক ইন ইন্ডিয়া’য় বিরাট বিপ্লব! ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি পাচ্ছে স্বদেশী সংস্থাগুলি, অনুমোদন রাজনাথের – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের প্রতিরক্ষা খাত ও সামরিক ক্ষমতাকে স্বাবলম্বী করতে এক ঐতিহাসিক সিদ্ধান্তে অনুমোদন দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘আত্মনির্ভর ভারত’ অভিযানকে গতি দিতে এবার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)-এর তৈরি সমস্ত প্রচলিত বা কনভেনশনাল মিসাইলের নকশা ও প্রযুক্তি দেশের সরকারি ও বেসরকারি প্রতিরক্ষা উৎপাদনকারী সংস্থাগুলির হাতে তুলে দেওয়া হবে।

পূর্বে এই ধরণের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি কেবল ডিআরডিও-র গবেষণাগারেই সীমাবদ্ধ থাকত। নতুন নীতি অনুযায়ী, প্রয়োজনীয় লাইসেন্স, দক্ষতা এবং নিরাপত্তা সংক্রান্ত গুণমান বজায় রাখতে পারলে ভারতের যেকোনো যোগ্য সংস্থাই আন্তর্জাতিক মানের এসব মিসাইল উৎপাদনের অধিকার পাবে।

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৈদেশিক অস্ত্রের ওপর নির্ভরতা কমানো এবং দেশে বিপুল পরিমাণে সমরাস্ত্র তৈরি করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে দেশে যেমন বড় আকারের বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরি হবে, তেমনই বিশ্ববাজারে মিসাইল রপ্তানিকারক দেশ হিসেবে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *