প্রেমে পড়েছে ৫২-এর ‘যুবক’ রামলাল! জঙ্গলমহলে চাঞ্চল্য – এবেলা

প্রেমে পড়েছে ৫২-এর ‘যুবক’ রামলাল! জঙ্গলমহলে চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

ঝাড়গ্রামসহ জঙ্গলমহলের জনপ্রিয় ও শান্ত স্বভাবের হাতি রামলালকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বছর বায়ান্নর এই দাঁতালকে সম্প্রতি একটি অন্য হাতির সঙ্গে দেখা যাওয়ার পর থেকেই স্থানীয় মহলে গুঞ্জন শুরু হয়েছে যে, রামলাল কি তবে প্রেমে পড়েছে? একসময় দলছুট হয়ে যাযাবরের মতো ঘুরে বেড়ানো রামলালের সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড় হলেও, সে সাধারণত একা থাকতই। কিছুদিন আগে এক পুরুষ হাতির সঙ্গে লড়াইয়ে জয়লাভ করার পর থেকেই তাকে ঘিরে এই নতুন সম্পর্কের গুঞ্জন জোরালো হয়েছে।

এই বিষয়ে বনদপ্তর জানিয়েছে, বর্তমান সময়টি পশুপাখিদের মিলনের ঋতু হওয়ায় রামলালের এমন আচরণ অস্বাভাবিক নয়। হাতিদের আয়ু প্রায় নব্বই বছর হওয়ায় ৫২ বছরের ‘যুবক’ রামলালের জীবনে নতুন সঙ্গী আসা স্বাভাবিক ঘটনা বলেই মনে করছেন বনকর্মীরা। অতীতে নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও রামলাল এখন সকলের প্রিয়। ঝাড়গ্রাম-কলকাতা বাসের নামকরণ থেকে শুরু করে সাধারণ মানুষের ভালোবাসায় আবদ্ধ এই হাতিটি এবার স্থায়ী সংসার পাতুক, এমনটাই কামনা করছেন জঙ্গলমহলের বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *