দাপট কমতেই ভয়ঙ্কর প্রতিশোধ! নাকাশিপাড়ায় বাবা-ছেলের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ১৩ গ্রেপ্তার, উদ্ধার বিপুল অস্ত্র – এবেলা

দাপট কমতেই ভয়ঙ্কর প্রতিশোধ! নাকাশিপাড়ায় বাবা-ছেলের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ১৩ গ্রেপ্তার, উদ্ধার বিপুল অস্ত্র – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে রাজনৈতিক পালাবদলের জেরে এলাকায় প্রভাব কমে যাওয়ায় নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়। গত ১৫ আগস্ট রাতে বাড়ি ফেরার পথে বেথুয়াডহরীর কাছে তাঁদের অত্যন্ত কাছ থেকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই জোড়া খুনের ঘটনায় সুপারি কিলারসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে নেমে ওড়িশা ও কর্ণাটক থেকে দুই মূল অভিযুক্তকে পাকড়াও করা হয়। পাশাপাশি এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

বৃহস্পতিবার কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অতুল ভি এক সাংবাদিক বৈঠকে জানান, এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে জেলে বন্দি থাকা এক স্থানীয় তৃণমূল নেতার হাত। অভিযুক্তদের কাছ থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র, একশটির বেশি কার্তুজ এবং দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এলাকার রাজনৈতিক নিয়ন্ত্রণ ও আধিপত্য হারানোর ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত বাকি পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান বর্তমানে জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *