পুজোর আগেই তাক লাগাচ্ছে রেল! এবার কি তবে রূপ বদলাচ্ছে এই জনপ্রিয় ট্রেনটি? – এবেলা

পুজোর আগেই তাক লাগাচ্ছে রেল! এবার কি তবে রূপ বদলাচ্ছে এই জনপ্রিয় ট্রেনটি? – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গাপুজোর ঠিক আগেই উত্তরবঙ্গবাসীর জন্য এল এক বিরাট স্বস্তির খবর। দশকের পর দশক ধরে চলে আসা পুরনো ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বা আইসিএফ রেক বদলে এবার আধুনিক এলএইচবি (LHB) রেকে চলতে চলেছে জনপ্রিয় তিস্তা-তোর্সা এক্সপ্রেস। আলিপুরদুয়ার থেকে শিয়ালদহ পর্যন্ত চলাচলকারী এই ট্রেনটিতে দীর্ঘদিন ধরেই লজঝড়ে কোচ নিয়ে যাত্রীদের মধ্যে নানা অসন্তোষ ও ক্ষোভ দানা বাঁধছিল। অবশেষে সাধারণ যাত্রীদের সেই দীর্ঘদিনের দাবি এবং উত্তরবঙ্গের ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখে রেলের উচ্চতর মহলে বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

সম্প্রতি আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ বরুণ দাস রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের সঙ্গে সাক্ষাৎ করে এই রুটে ট্রেনটির রেক পরিবর্তনের জোরালো দাবি জানান। যাত্রীদের স্বস্তি এবং সুরক্ষার কথা বিবেচনা করে রেল কর্তৃপক্ষ সেই প্রস্তাব সানন্দে মঞ্জুর করেছে। এর ফলে আসন্ন পুজোর উৎসবের মরসুমেই ঝাঁ চকচকে আধুনিক এলএইচবি কোচের কামরায় চেপে গন্তব্যে পৌঁছাতে পারবেন যাত্রীরা। রেলের এই তাৎপর্যপূর্ণ পদক্ষেপে যারপরনাই খুশি উত্তরবঙ্গবাসী তথা নিত্যযাত্রীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *