এক ক্লিকেই স্ক্রিপ্ট থেকে সিনেমা, ভার্স ইনোভেশনসের নতুন এআই প্ল্যাটফর্ম ‘স্পার্কস্টেশন’! – এবেলা
August 30, 2026

এবেলা ডেস্কঃ
আইডিয়া থেকে শুরু করে পূর্ণাঙ্গ ভিডিও তৈরি—সব কাজ এখন সম্ভব একটিমাত্র ক্লিপ বা ক্লিকেই! ফিল্ম এক্সপো ২০২৬-এ ‘ভার্স ইনোভেশনস’ নিয়ে এল তাদের নতুন এআই-ভিত্তিক কনটেন্ট প্ল্যাটফর্ম ‘স্পার্কস্টেশন’।
ভাবনা চিন্তা, স্ক্রিপ্ট রাইটিং, স্টোরিবোর্ডিং, শুটিং, মিউজিক সংযোজন থেকে শুরু করে এডিটিং এবং ফাইনাল ভিডিও রেন্ডারিং—প্রোডাকশনের যাবতীয় কাজ এখন করা যাবে একক এই এআই প্ল্যাটফর্মে। এটি মূলত একাধিক এআই মডেলের সমন্বয়ে কাজ করে এবং প্রায় ৬০টিরও বেশি ভাষায় কনটেন্ট তৈরিতে সক্ষম।
স্পার্কস্টেশনের মূল ফিচারসমূহ:
- অল-ইন-ওয়ান সিস্টেম: আইডিয়া, কাস্টিং, লোকেশন, ক্যামেরা অ্যাঙ্গেল, মিউজিক, ডায়ালগ ও এডিটিং—ভিডিও তৈরির সব ধাপ এখন এক ছাদের নিচে।
- চরিত্র ও লুকের ধারাবাহিকতা (Consistency): সাধারণ এআই ভিডিওতে সাধারণত শট বদলালে চরিত্র বা পোশাক বদলে যায়। কিন্তু স্পার্কস্টেশন ফ্রেম ধরে ধরে মুখের অভিব্যক্তি, পোশাক ও পরিবেশ একদম অপরিবর্তিত রাখতে পারে।
- ন্যাচারাল লিপ-সিঙ্ক ও ভয়েস: ৬০টির বেশি ভাষায় কাজের পাশাপাশি স্থানীয় উপভাষা, মানুষের আবেগ এবং নিখুঁত ঠোঁটের নড়াচড়া (Lip-sync) ফুটিয়ে তুলতে এটি অত্যন্ত পারদর্শী।
- সহজ এডিটিং ইন্টিগ্রেশন: তৈরি হওয়া প্রজেক্টগুলো সহজেই অ্যাডোবি প্রিমিয়ার, ফাইনাল কাট প্রোভা ডাভিঞ্চি রিজলভের মতো জনপ্রিয় সফটওয়্যারে এক্সপোর্ট করা যায়।
- সব ধরনের ক্রিয়েটরদের জন্য: ফিল্মমেকার, প্রোডাকশন হাউস, ডিজিটাল ব্র্যান্ড, বিজ্ঞাপন সংস্থা থেকে শুরু করে স্বতন্ত্র কন্টেন্ট ক্রিয়েটর—সবার জন্যই রয়েছে আলাদা টেমপ্লেট ও সুবিধা।
কবে আসছে বাজারে? গত ছয় মাস ধরে অভ্যন্তরীণ পরীক্ষা-নিরীক্ষার পর মোট তিনটি ধাপে স্পার্কস্টেশন উন্মুক্ত করা হচ্ছে:
- ২৯ আগস্ট: বেটা অ্যাক্সেস শুরু।
- ১ অক্টোবর: সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত।
- ১ নভেম্বর: এন্টারপ্রাইজ এপিআই (API) চালু।
ভার্স ইনোভেশনস জানিয়েছে, আগামী ২৪ মাসে এই প্রজেক্টে ৩০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করা হবে।
