সপ্তম বেতন কমিশন: রাজ্য সরকারি কর্মচারীদের বড় স্বস্তি! অনলাইন পোর্টালে দাবি জানানোর শেষ তারিখ কবে? – এবেলা

সপ্তম বেতন কমিশন: রাজ্য সরকারি কর্মচারীদের বড় স্বস্তি! অনলাইন পোর্টালে দাবি জানানোর শেষ তারিখ কবে? – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সপ্তম বেতন কমিশনের বিশেষ ওয়েবসাইট চালু করল রাজ্য সরকার। অর্থ দফতরের ২২ জুলাই ২০২৬-এর রেজোলিউশন অনুযায়ী গঠিত এই কমিশনের কাছে এখন থেকে কর্মী সংগঠন, বিভিন্ন সংস্থা এবং কর্মচারীরা সরাসরি তাঁদের বেতন, ভাতা, পদোন্নতি ও অবসরকালীন সুবিধা সংক্রান্ত দাবি বা পরামর্শ জমা দিতে পারবেন। আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই অনলাইন মডিউলটি উন্মুক্ত থাকবে।

কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, কেবল ওয়েবসাইটের নির্ধারিত মডিউলের মাধ্যমে আসা মেমোরান্ডাম ও পরামর্শই পর্যালোচনার জন্য গ্রহণ করা হবে। কোনো কাগজের হার্ড কপি, ফাইল, পিডিএফ বা ই-মেলের আবেদন গ্রহণযোগ্য হবে না। এই অনলাইন প্রক্রিয়ার ফলে কর্মী ও অবসরপ্রাপ্তদের প্রত্যাশা এবং মাঠপর্যায়ের সমস্যা সরাসরি নথিভুক্ত হবে, যা কমিশনের চূড়ান্ত সুপারিশ তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *