নেপালের ভয়াবহ বিপর্যয়ের পর এবার কি ধ্বংসের মুখে সিকিম? ৪০টি হ্রদ ঘিরে তীব্র আতঙ্ক! – এবেলা

নেপালের ভয়াবহ বিপর্যয়ের পর এবার কি ধ্বংসের মুখে সিকিম? ৪০টি হ্রদ ঘিরে তীব্র আতঙ্ক! – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্ব উষ্ণায়নের জেরে নেপালের প্রাণঘাতী হড়পা বানের পর এবার সিকিমেও দেখা দিয়েছে এক চরম বিপর্যয়ের আশঙ্কা। রাজ্য জুড়ে এমন ৪০টি ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ বা গ্লেসিয়াল লেক চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা, যা ফেটে গিয়ে আবারও তৈরি হতে পারে ‘জিওএলএফ’ (GOLF) বা আচমকা প্লাবন। এর মধ্যে ১৬টি হ্রদ রয়েছে সর্বোচ্চ ঝুঁকির ‘এ’ ক্যাটাগরিতে, যার মধ্যে সবথেকে বিপজ্জনক শাকো ছো। ২০২৩ সালে এই ধরণের হ্রদ ফেটে ৬০ জনের বেশি প্রাণ হারিয়েছিলেন এবং ধ্বংস হয়ে যায় চুংথাং বাঁধ। তাই নেপালের সাম্প্রতিক ঘটনার পর নতুন করে কাঁপছে গোটা সিকিম প্রশাসন ও সাধারণ মানুষ।

এই মহাবিপর্যয় প্রতিরোধে এবার স্যাটেলাইট ও রিমোট সেন্সিং প্রযুক্তির সাহায্যে হ্রদগুলির ওপর কড়া নজরদারি চালাচ্ছে রাজ্য প্রশাসন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রতিটি হিমবাহের ভৌগোলিক গঠন আলাদা হওয়ায় শাকো ছো, লোনাক এবং গুরুদাংমার কমপ্লেক্সের জন্য পৃথক পরিকল্পনা নেওয়া হচ্ছে। গুরুদাংমার লেকের জল বেরনোর মুখে প্রতিরক্ষামূলক দেওয়াল নির্মাণ এবং লোনাক কমপ্লেক্সের জল ধরে রাখার জন্য বিশেষ কাঠামো তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। সিকিমের প্রিন্সিপাল সেক্রেটারি সন্দীপ তাম্বে জানান, গোটা ভারতীয় হিমালয় অঞ্চলের জন্য একটি বিশেষ ঝুঁকি হ্রাসকরণ প্রোটোকল তৈরির কাজ চলছে, যা ভবিষ্যতের বড় মাপের ক্ষয়ক্ষতি এড়াতে সাহায্য করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *