১৫০০ টাকার বদলে ৩০০০! অন্নপূর্ণা ভাণ্ডারে মাসিক ভাতা ডাবল করার উপায় জানুন – এবেলা

এবেলা ডেস্কঃ
September 12, 20265:33 pm
বিধবা ভাতা প্রাপকদের জন্য রয়েছে এক বড় সুযোগ। বর্তমানে প্রতি মাসে ১,৫০০ টাকা পাওয়া গেলেও, সেই ভাতা সারেন্ডার করে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর অন্তর্ভুক্ত হলে মাসে মিলবে ৩,০০০ টাকা। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই বিশেষ নিয়মের মাধ্যমে নিজেদের মাসিক ভাতার পরিমাণ দ্বিগুণ করে নিতে পারেন।
কীভাবে আবেদন করবেন?
যদিও এখনও সারেন্ডার করার চূড়ান্ত সরকারি নির্দেশিকা জারি করা হয়নি, তবে প্রাথমিক আবেদন পদ্ধতি নিম্নরূপ:
- গ্রামাঞ্চলের ক্ষেত্রে: নিজের ব্লকের বিডিও (BDO) অফিসে গিয়ে একটি আবেদনপত্র জমা দিতে হবে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে আপনি বিধবা ভাতা সারেন্ডার করে অন্নপূর্ণা যোজনায় যোগ দিতে চান। বিডিও অফিস থেকে নথি জেলাস্তরে পাঠিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।
- পৌরসভা এলাকার ক্ষেত্রে: স্থানীয় পুরসভার ওয়ার্ড অফিসে যোগাযোগ করে একই নিয়মে লিখিত আবেদন জমা দিতে হবে।
কাদের ক্ষেত্রে সারেন্ডার করার প্রয়োজন নেই?
প্রতিবেদন অনুযায়ী, এই নিয়মে একটি বিশেষ ব্যতিক্রম রয়েছে। দিব্যাঙ্গ (বিশেষভাবে সক্ষম) মহিলারা বিধবা ভাতা সারেন্ডার না করেই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তাঁরা একই সঙ্গে বিধবা ভাতার ১,৫০০ টাকা এবং অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাবেন—অর্থাৎ তাঁদের মোট মাসিক ভাতার পরিমাণ দাঁড়াবে ৪,৫০০ টাকা।
