১৫ ও ১৬ সেপ্টেম্বর ট্রেন যাত্রায় বড় বদল! বাতিল একাধিক এক্সপ্রেস, দেখুন পুরো তালিকা – এবেলা
September 12, 2026

এবেলা ডেস্কঃ
September 12, 20265:33 pm
সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণ ও রক্ষণাবেক্ষণের কারণে আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ব রেলের বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত এবং সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
পূর্ব রেল সূত্রে খবর, আসানসোল ডিভিশনের মুগমা ও কালুবাথান স্টেশনের মাঝে টানা ৭ ঘণ্টা নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। রেল পরিষেবা দীর্ঘমেয়াদে স্বাভাবিক ও নিরাপদ রাখতেই এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৫ ও ১৬ সেপ্টেম্বর বাতিল ট্রেনের তালিকা
- আসানসোল–গয়া–আসানসোল এক্সপ্রেস
- আসানসোল–বরকাকানা–আসানসোল মেমু (MEMU)
সংক্ষিপ্ত করা হয়েছে ট্রেনের রুট
- বর্ধমান–হাটিয়া–বর্ধমান এক্সপ্রেস: আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর ট্রেনটি হাটিয়া পর্যন্ত যাবে না। বর্ধমান থেকে ছেড়ে আসানসোল পর্যন্তই যাবে এবং সেখান থেকেই আবার বর্ধমানের উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করবে।
দেরিতে ছাড়বে যে সমস্ত দূরপাল্লার ট্রেন
- ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার):
- কলকাতা–অমৃতসর এক্সপ্রেস: ৬০ মিনিট দেরিতে ছাড়বে।
- কলকাতা–জম্মু তাওয়াই এক্সপ্রেস: ৫০ মিনিট দেরিতে ছাড়বে।
- দ্বারভাঙ্গা–চার্লাপল্লি এক্সপ্রেস: ৯০ মিনিট দেরিতে ছাড়বে।
- পাটনা–ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস: ৭৫ মিনিট দেরিতে ছাড়বে।
- ১৬ সেপ্টেম্বর (বুধবার):
- কলকাতা–জম্মু তাওয়াই এক্সপ্রেস: ৩০ মিনিট দেরিতে ছাড়বে।
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই দিনগুলিতে যাতায়াতের আগে যাত্রীরা যেন অবশ্যই ট্রেনের বর্তমান অবস্থান ও নির্দিষ্ট সময়সূচি যাচাই করে নেন।
